ভারতে পর্যটন স্থান গড়বে চিন!


ঝাড়খণ্ডের রামগড়কে পর্যটন স্থান হিসাবে গড়ে তুলতে চাইছে চিন ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই স্থানেই ৬৬৭ জন চিনা সৈনিককে সমাধিস্থ করা হয়েছিল I আর সেই কারণেই চিনের তরফে এই  উদ্যেগ নেওয়া হয়েছে I জানা গিয়েছে, ইতিমধ্যেই এ নিয়ে রামগড়ের প্রশাসনিক প্রধানদের সঙ্গে চিন কনস্যুলেটের ৫ জন সদস্যের কথা হয়েছে ৷