দিল্লিতে লুকিয়ে ৩ জঙ্গি, হামলার আশঙ্কা

প্রজাতন্ত্র দিবসের আগে হাই এলার্ট জারি হল দেশের রাজধানীতে। ২৬ জানুয়ারি দিল্লিতে হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে রাজধানীতে লুকিয়ে রয়েছে ৩ জন জঙ্গি I এ নিয়ে দিল্লি পুলিশকে ইতিমধ্যেই সতর্ক করেছে চকদ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি l ফোনে আড়ি পেতে পুস্ত ভাষায় কথাবার্তা রেকর্ড করে এই হামলার সূত্র পেয়েছেন গোয়েন্দারা I পাক অধিকৃত কাশ্মীরে এই জঙ্গিরা প্রশিক্ষণ পেয়েছেন বলে জানা গেছে I